ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মুজিববর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। 

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের অনলাইন বৈঠকের সময় তিনি এ আমন্ত্রণ জানান।

এ সময় করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এর আগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ঈর্ষনীয় সাফল্যের কথা উল্লেখ করে গুতেরেস বলেন, করোনার স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ভালোভাবেই সামলেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। একই সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতা অতুলনীয় বলে তিনি উল্লেখ করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন আমাদের যৌথ উদ্দেশ্য।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সাহায্যে জাতিসংঘকে এগিয়ে আসার অনুরোধ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আপডেট টাইম : ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১