ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

শতাধিক এমপি করোনায় আক্রান্ত

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শতাধিক সংসদ সদস্য (এমপি)। এ ছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন এমপি।

সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার এবং বিভিন্ন গণমাধ্যমে আসা খবরের তথ্যমতে, সব মিলিয়ে এ পর্যন্ত দেশের প্রায় ১১১ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যের কোনো উপসর্গ ছিল না।

এ ছাড়া টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির ও সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয় দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ (১৪ এপ্রিল) কুমিল্লা-৫ আসনের এমপি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা যান।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিরাজগঞ্জ-১ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম ও সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরী।

দেশে করোনা পরিস্থিতি

‘সর্বাত্মক লকডাউন’র দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনায় আরও ৯৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে ৪ হাজার ১৯২ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

ভ্যাকসিন কার্যক্রম

করোনাভাইরাস প্রতিরোধে দেশে গত ২৭ জানুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ দেয়া শুরু হয়। টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ৮ এপ্রিল সারাদেশে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

শতাধিক এমপি করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০২:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১