ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

কোহলিকে আউট করে বেকায়দায় জেমিসন

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে সাউদাম্পটনের রোজ বোলে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২১৭ রানে অলআউট হয়েছে ভারত। বলা যায় কিউই পেস বোলার কাইল জেমিসন একাই বিরাট কোহলির দলের ব্যাটিং লাইনআপ ধ্বসে দিয়েছেন।
রোববার জেমিসন একাই ৫ উইকেট নিয়েছেন। এর মাঝে রয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির উইকেটও। দলীয় ১৪৯ রানের মাথায় জেমিসনের বলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি কোহলি।
ভারতীয় সমর্থকদের আক্রমণ

আইপিএলে কোহলি ও জেমিসন একই দলে খেলে থাকেন। ফলে কোহলিকে আউট করে জেমিসন বিশ্বাসঘাতকতা করেছেন বলে মনে করছেন অনেক ভারতীয়। এ জন্য ৪৪ রান করে কোহলি সাজঘরে ফেরার পরই কাইল জেমিসনের ইনস্টাগ্রাম আইডি ভারতীয় সমর্থকদের কটুক্তিতে ছেয়ে গেছে।

ভারতীয় সমর্থকেরা জেমিসনকে বয়কটের ডাক দেয়ার পাশাপাশি আইপিএলে আর খেলতে না দেয়ার দাবি জানিয়েছেন। এমনকি তাকে খুব বাজে ভাষায়ও গালি দিয়েছেন ভারতীয় সমর্থকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

কোহলিকে আউট করে বেকায়দায় জেমিসন

আপডেট টাইম : ০৩:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১