ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের খারকিভে বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলির আকস্মিক সফর সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষার ওপর গুরুত্বারোপ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পঞ্চগড়ে শরতের শুরুতেই ঘন কুয়াশা বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকার সহায়তা দিলেন ঢাকা জেলা প্রশাসক রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় নবীনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত সৌদি আরবে সড়ক দু/র্ঘটনায় চার বাংলাদেশি নি/হত, দেশে ফেরার টিকিট ছিল হাতে জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নির্বাচিত আমিরাতের ভিসা বাতিল বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ সুরাহার পক্ষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ

তুরস্কের দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক : তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-২০২১। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার সেনাপ্রধান প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন সরঞ্জমাদির ব্যাপারে অবহিত হন। এছাড়াও বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সাথে তিনি আলোচনা ও মতবিনিময় করেন।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলার সমাপনান্তে সেনাপ্রধান তুরস্কের সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফের সাথে সাক্ষাৎ করবেন।

এর আগে গত বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে সেনাবাহিনী প্রধান বলেন, ‘তুরস্ক এবং বাংলাদেশ তথা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-২০২১ পরিদর্শন উপলক্ষে তুরস্কে তার সরকারি সফরের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি তাকে এবং তার প্রতিনিধিদলকে প্রতিরক্ষা মেলায় আমন্ত্রণ জানানোর জন্য তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী উভয়কেই ধন্যবাদ জানান।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে সামরিক সরঞ্জামাদির পাশাপাশি সেনাসদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, ইত্যাদি ক্ষেত্রেও সে দেশের পক্ষ থেকে বাংলাদেশকে অধিকতর সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডন্ট ইসমাইল দেমির আশ্বাস দেন যে, তিনি তার সংস্থা এসএসবি এর পক্ষ থেকে বাংলাদেশের সাথে চলমান বিষয়গুলি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন, যেন ভবিষ্যতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বন্ধুত্বপূর্ণ এবং কল্যাণকর হয়। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বর্তমানে তুরস্ক সফরে করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের খারকিভে বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলির আকস্মিক সফর

তুরস্কের দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১