ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার কী পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে? ধানমন্ডি ৩২ ও সুধা সদন আসলে কার? আটঘরিয়ায় বিএনপি নেতাকে গু/লি ও কু/পিয়ে হ/ত্যা মি/থ্যা মা/মলায় ফাঁ/সানো হলো সাংবাদিক, যুবদল নেতা সহ ২৩জনকে যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছি/নতাইয়ের অভিযোগে নারীকে আ/টক করেছে পু/লিশ সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে শ্রীলংকা হামলা হলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত: প্রধানমন্ত্রী সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের মতবিনিময়

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক: নারী এশিয়া কাপে আরও একবার ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ। আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল শ্রীলংকা। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ দলের।

গতরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৯ বলে ৩১ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ১০ বলে ১৪ রান করে প্রথম আউট হন জুয়াইরিয়া। ৪টি চারে ২৬ বলে ২৬ রান করেন দিলারা।

৪৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর মিডল অর্ডারের তিন ব্যাটারের ব্যর্থতায় বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। অধিনায়ক নিগার সুলতানা ৪, স্বর্ণা আক্তার ৯ ও রিতু মনি ১ রানে আউট হন।

এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন সোবহানা মোস্তারি। কিন্তু ১৭তম ওভারে দলীয় ৯৩ রানে থামেন তিনি। ৪টি চারে ৪১ বলে ৩৪ রান করেন সোবহানা।

শেষদিকে ফাহিমা খাতুনের ১৩ বলে ১৪ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। শ্রীলংকার চামুদি প্রবোদা ২১ রানে ৩ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে এক পর্যায়ে ৪৪ রানেই ৫ উইকেট হারায় শ্রীলংকা। এসময় বাংলাদেশের মারুফা আক্তার ২টি, সুলতানা খাতুন ও রিতু মনি ১টি করে উইকেট নেন।

ষষ্ঠ উইকেটে হার্ষিতা সামারাবিক্রমা ও নিলাকশিকা ডি সিলভার ৪১ বলে ৩৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরে শ্রীলংকা। জুটিতে ১৮ রান অবদান রেখে মারুফার তৃতীয় শিকার হন নিলাকশিকা।

ওভারে দলীয় ৮২ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলংকা। তখনও জয়ের ভালো সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সপ্তম উইকেটে সামারাবিক্রমা ও কৌশিনী নুথ্যঙ্গনার ১৮ বলে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে শ্রীলংকা।

বল হাতে বাংলাদেশের মারুফা ৩টি, সুলতানা ও রিতু ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শ্রীলংকার সামারাবিক্রমা।

আগামী ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার কী পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে? ধানমন্ডি ৩২ ও সুধা সদন আসলে কার?

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে শ্রীলংকা

আপডেট টাইম : ০৫:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬