ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কথা কাটাকাটির পর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ শহরে কথা কাটাকাটির পর পারভেজ মিয়া (৩০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (০১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

নিহত পারভেজ মিয়া নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন, তিনি এক সময় ময়মনসিংহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে স্থানীয় একদল যুবকের সঙ্গে পারভেজের কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় শহরের গন্দ্রপা এলাকায় তারা পারভেজকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে পারভেজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

পারভেজের কবজি, গলা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

কথা কাটাকাটির পর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৯:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২