ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী

পার্লামেন্টারি স্পিকার বাজেটে অননুমোদিত পরিবর্তনের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়ার পর পদত্যাগ করেছেন নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মা । বুধবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

২০২২-২৩ অর্থবছরের জন্য ব্যয় পরিকল্পনা উপস্থাপনের ঠিক একদিন আগে দেশটির পার্লামেন্টের বিরোধী দল এবং ক্ষমতাসীন কেন্দ্রীয় বাম জোটের কয়েকজন আইনপ্রণেতা অভিযোগ করেন, ফেডারেল বাজেটে কিছু করের হারে পরিবর্তনের জন্য সরকারের বাইরের লোকজন, যাদের বাজেট সংশোধন করার আইনগত ক্ষমতা নেই তাদেরকে যুক্ত করেছেন জর্নাদন শর্মা। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

পার্লামেন্টে তিনি বলেছেন, তদন্তে সাহায্য করার জন্য আমি পদত্যাগ করছি। কোনো অন্যায় করিনি। আমি একটি নয়, হাজারও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে বাজেটে পরিবর্তন আনা হয়েছে।

বিরোধীদের অভিযোগ খতিয়ে দেখতে বহুদলীয় ১১ সদস্যের তদন্ত কমিটিকে ১০ দিন সময় দিয়েছেন পার্লামেন্টের স্পিকার অগ্নি প্রসাদ সাপকোটা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২