বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

এক গোলে ২ রেকর্ড গড়লেন মেসি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে গোল পেয়েছেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে। এতে ফরাসি চ্যাম্পিয়নরা ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছে। এ ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এক গোল করে দুইটি রেকর্ড গড়েছেন।

বুধবার রাতে ম্যাকাবির মাঠে ৩৭তম মিনিটে গোলের দেখা পান মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১২৬তম গোল। এ নিয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগে ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোলের দেখা পেলেন। এতে যৌথভাবে পাশে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন তিনি। রোনালদো গোল করেছেন ৩৮টি দলের বিপক্ষে।

মেসি ইসরায়েলের কোনো দলের বিপক্ষে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেললেন। এতে তিনি ভিন্ন ১৯টি দেশের ক্লাবের বিপক্ষে গোল করলেন। একইসঙ্গে মেসি প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ১৮ মৌসুমে গোল করলেন। মেসির নিকটবর্তী প্রতিপক্ষে রিয়াল মাদ্রিদের বেনজেমা। টানা ১৭ মৌসুমে গোল আছে বেনজেমার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com