বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্বপ্নের মেট্রোরেলে বদলে গেছে দিয়াবাড়ি-মিরপুর

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬২ বার পঠিত

গণপরিবহনের যন্ত্রণা ছাপিয়ে রূপকথার মেট্রোরেলের মাধ্যমে দ্রুত ও নিরাপদে যাতায়াত করার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ঢাকাবাসী। মেট্রোরেলের কারণেই ঢাকার বেশকিছু এলাকা বদলে যাচ্ছে। গতি এসেছে ব্যবসা-বাণিজ্যে। জমে উঠেছে প্লট ও ফ্ল্যাট বাণিজ্য।

বছর খানেক আগেও, উত্তরার দিয়াবাড়ির রাজউকের প্লট ছিল ধূ-ধূ মরুভূমির মতো। এখন মেট্রোরেলের স্টেশনকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে মানুষের বসবাস। যেখানে শরৎকালে কাশবন দেখতে আসতো মানুষ, সেখানে এখন নতুন নতুন বিনিয়োগ হচ্ছে; উঠছে একের পর এক ভবন।

উদ্বোধন ঘিরে মেট্রোরেল সংলগ্ন এলাকাসহ নগরীর মানুষের মধ্যে বাড়তি উচ্ছ্বাস, আনন্দ। বিআরটিসি বাস চলাচলের প্রস্তুতিও রয়েছে। শুধু তাই নয়, মেট্রোরেলের কারণে উত্তরা ও মিরপুরের কিছু অংশ মানুষের আয়ের পরিধিও হয়ে উঠেছে।

মেট্রোরেল চালু হলে, হাতেরমুঠোয় চলে আসবে সময়ের হিসাব তাই রাজধানীর প্রাণকেন্দ্র থেকে ২০ কিলোমিটার দূরে হলেও এরইমধ্যে এখানে গড়ে উঠছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস। বিশাল এই প্রকল্পের উন্নয়ন-যাতনা, যারা সবচেয়ে বেশি ভোগ করেছেন তারা হলেন মিরপুরের মূল সড়কের পাশের ব্যবসায়ীরা। তবে এখন তারাও স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি জনপদের মানুষের জীবনযাত্রায় কতধরণের যে পরিবর্তন আনতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রাজধানীর এই উত্তর প্রান্ত। পুরো দিয়াবাড়ি এলাকাজুড়ে শতশত বাড়ী নির্মিত হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন শুধুমাত্র এই মেট্রোরেলের কারণেই তাদের জীবনের এই কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।

নির্বিঘ্নে, কম সময়ে চলাচল করা যাবে। যানজটে যে সময় নষ্ট হতো এখন সেটি অনেক কমে আসবে। সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে মেট্রোরেলের কাজ হয়েছে। তবে সেটি যত্ন করে রাখতে হবে। আমরা যারা ব্যবহার করবো তাদেরকেও যত্নশীল হওয়া দরকার। মিরপুর ১২ নম্বরের স্টেশনের পাশে চায়ের দোকান দেন আবদুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com