শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

উৎপাদনে ফিরছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

২০ দিন বন্ধ থাকার পর রাত থেকেই উৎপাদনে ফিরছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। শনিবার (২৪ জুন) দিনগত রাত ১২টা থেকে দেড়টার মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি চালু করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়া থেকে পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের জেটিতে পৌঁছায় এমভি অ্যাথেনা নামে একটি জাহাজ। বর্তমানে কয়লা খালাসের কাজ চলছে।

দেশের সর্ববৃহৎ এ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। এরপর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানান, শনিবারের শিডিউলে কেন্দ্রটির উৎপাদন শুরুর সময় নির্ধারিত রয়েছে। রাত ১২টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রটি চালু হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। এটি আগামী দুই বছর টানা চলতে পারবে। এর মধ্যে আরো কয়লা সংরক্ষণ করে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, কয়লাবাহী দ্বিতীয় জাহাজটি আসবে আগামী ৩০ জুন। পরবর্তীতে পর্যায়ক্রমে ১৫-১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com