ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হিজাব না পরায় চরম শাস্তি পেলেন ইরানি অভিনেত্রী!

বিনোদন ডেস্কঃ গত বছর ইরানে হিজাব আন্দোলন চরম আকার ধারণ করেছিল। মাসা আমিনির মৃত্যু নিয়ে গর্জে উঠেছিল গোটা দেশ। এবার বছর ঘুরতে না ঘুরতেই হিজাব না পরার মাশুল গুণতে হল ইরানের অভিনেত্রীকে। দেওয়া হল চরম শাস্তি।

হিজাব আইন লঙ্ঘন করায় দুই বছরের কারাবাসের সাজা শোনানো হল অভিনেত্রী আফসানে বায়েগানকে। পাশাপাশি তাকে মানসিক রোগীর তকমা দিয়ে হাসপাতালে চিকিৎসা করার নিদানও দিল সে দেশের আদালত।
নারীদের ঢেকে রাখতে হবে মাথা, ঘাড়। হিজাব ছাড়া জনসমক্ষে আসা ইরানে অপরাধ সমান।

এমনই কড়া আইন সে দেশের। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই সংশ্লিষ্ট নিয়ম লাগু হয়েছে ইরানে। আর আইনবিরুদ্ধ কাজ করে এবার জেলে যেতে হল ইরানের জনপ্রিয় অভিনেত্রী আফসানেকে। তবে শুধু দুই বছরের কারাদণ্ড দিয়েই ক্ষান্ত হয়নি সেদেশের আদালত।

সেই সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য তাকে বরখাস্তও করা হয়েছে। ৬১ বছর বয়সী অভিনেত্রী এই সময়ের মধ্যে কোনওরকম কাজে অংশ নিতে পারবেন না।

মুল সমস্যার সূত্রপাত এক প্রদর্শনী থেকে। যেখানে হিজাবের বদলে মাথায় টুপি পরে হাজির হয়েছিলেন মডেল-অভিনেত্রী আফসানে বায়েগান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

সমাজের রক্তচক্ষুর শিকারও হতে হয়েছে অভিনেত্রীকে। এরপরই আইনি বিপাকে পড়েন আফসানে। জেলে থাকার পাশাপাশি প্রতি সপ্তাহে ২ বার করে মানসিক হাসপাতালে চিকিৎসা করিয়ে সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হিজাব না পরায় চরম শাস্তি পেলেন ইরানি অভিনেত্রী!

আপডেট টাইম : ১১:৪০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩