ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী ঝালকাঠিতে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে মতবিনিময় ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৬২৪ জন আ/টক বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান : হেসন ফেনীতে নজরুলের অগ্নিস্রাবী বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনেছিল মানুষ

দামেস্কে ইসরায়েলের হামলায় ৪ সিরীয় সেনা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের মিসাইল হামলায় চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই সিরিয়ার সেনাসদস্য। হামলায় আহত হয়েছেন আরো চারজন।

গভীর রাতে চালানো এ হামলায় দামেস্কে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সেনা নিহত, আরো চারজন আহত হয়েছেন বলে সোমবার সকালে সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলায় ‘কিছু বস্তুগত ক্ষতি’ হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

সিরিয়ার সামরিক ঐ সূত্র জানায়, সোমবার গভীর রাত ২টা ২০ মিনিটের দিকে সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির দিক থেকে আকাশপথে আগ্রাসন চালায় ইসরায়েল। ঐ হামলায় দামেস্ক শহরের আশপাশের কিছু পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দেয় এবং কয়েকটি গুলি করে ভূপাতিত করে বলেও সামরিক ঐ সূত্রটি দাবি করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

দামেস্কে ইসরায়েলের হামলায় ৪ সিরীয় সেনা নিহত

আপডেট টাইম : ১০:০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩