ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আমলা-ভিভদের ছাড়িয়ে শীর্ষে বাবর

হাম্বানটোটায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রুদ্বশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়েছে পাকিস্তান। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাবর আজমের দল। এদিন একই সঙ্গে নতুন রেকর্ডের শীর্ষে উঠেছেন পাকিস্তান অধিনায়ক।

বৃহস্পতিবার শ্রীলংকার হাম্বানটোটায় নিজের ওয়ানডে ক্যারিয়ারের শততম ইনিংস খেলতে নেমেছিল বাবর। যেখানে অর্ধশতক করে হাশিম আমলা ও উইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসকে টপকে নতুন রেকর্ড করেছেন এ ডানহাতি ব্যাটার।

মূলত এখন পর্যন্ত ১০০টি ওয়ানডে ইনিংস খেলে সর্বোচ্চ রান সংগ্রহকারীর আসন দখলে নিয়েছেন বাবর আজম। এছাড়া ১০০টি ইনিংস খেলা বাবরই একমাত্র ব্যাটার, যিনি পাঁচ হাজারের বেশি স্কোর করেছেন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৬ বলে ৫৩ রান করেন বাবর। ওয়ানডেতে এখন তার সংগ্রহে রয়েছে ৫ হাজার ১৪২ রান। যা এই ফরম্যাটে ১০০ ইনিংস খেলা কোনো ব্যাটারের সর্বোচ্চ রান এটি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা। ১০০ ইনিংস শেষে তার সংগ্রহ ছিল ৪ হাজার ৯৪৬ রান। উইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস রয়েছেন তিনে। তিনি ওয়ানডের ১০০ ইনিংসে ৪ হাজার ৬০৭ রান করেছিলেন। এ তালিকায় ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি অনেক পিছিয়ে। ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পর তার রান ছিল ৪ হাজার ২৩০।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

আমলা-ভিভদের ছাড়িয়ে শীর্ষে বাবর

আপডেট টাইম : ০৩:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩