শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত

জামালপুরে ৪ হাসপাতাল সিলগালা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

জামালপুর শহরে অনুমতি ছাড়া পরিচালনার দায়ে চার হাসপাতাল সিলগালা করছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেল সুপার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।

জানা গেছে, অনুমোদনহীন ক্লিনিক পরিচালনা করায় শহরের শেখের ভিটা এলাকায় পিউর ল্যাব অ্যান্ড হাসপাতাল, মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতাল, দড়িপাড়া বাইপাস এলাকায় ডক্টরস হাসপাতাল এবং বাগেরহাটা বটতলা এলাকায় সফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে। অনিয়মের দায়ে মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করার জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদনহীন হাসপাতাল পরিচালনার দায়ে চার হাসপাতালে সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com