ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ‘৩২ রত্নগর্ভা মা’কে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মা দিবসে উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ৩২জন ‘রত্মগর্ভা মা’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সন্ধ্যায় (১২ মে, রবিবার) আন্তর্জাতিক মা দিবসে উত্তরা লেডিস ক্লাব অডিটোরিয়ামে মহতি এই আয়োজনটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, এমপি, বিশেষ অতিথি ঢাকা-১৮ আসনের এমপি মো. খসরু চৌধুরী ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, এমপি বলেন, মায়ের গুরুত্ব কতটুকু আমরা রক্ষা করতে পারছি? এটা কিন্তু সময়ের বড় চিন্তা। এখন আমরা দেখি বৃদ্ধাশ্রমে যেখানে বাবা-মাকে রেখে আসা এই কালচার কিন্তু আমাদের দেশে ঢুকে গেছে।
তিনি বলেন, বৃদ্ধাশ্রম ব্যবস্থায় কোন মা সন্তুষ্ট থাকতে পারেনা। আর তাই সন্তানদেরকে বাবা-মা উভয়কেই সম্মান ও তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন, আমার মায়ের রান্না এখনো আমার মুখে লেগে আছে। আজকে মা যেসব মায়েরা সামনে বসে আছেন তাদেরকে দেখে আমার মাকে খুব অনুভব হচ্ছে। এমন একটি আয়োজনের মাধ্যমে রত্মগর্ভা মায়েদের সম্মাননা জানানোর ব্যবস্থা করায় আমি উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

‘মা’ সন্তানের আদর্শ বিদ্যানিকেতন শীর্ষক আলোচনাটিতে এসময় মায়েদের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়েদেরকে বিশেষ সম্মান দিয়েছেন। যাদের পরিবারের বৃদ্ধ বাবা-মায়েরা আছেন আসুন আমরা সবাই তাদেরকে যথাযথভাবে সেবা করি। এসময় আমন্ত্রিত রত্মগর্ভা মায়েদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেকউজ্জামান খান বলেন, আমরা চেষ্টা করেছি রত্মগর্ভা মায়েদেরকে সম্মান জানানোর। আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা সবসময় প্রয়োজন। সমাজে একটি আলোর শতদল গড়তে চাই আমরা।
বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী আশরাফ উল আলম সবুজের সঞ্চালনায় ও উত্তরা লেডিজ ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফের সভাপতিত্বে আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা(উপ সচিব) মো. জুলকার নায়ন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম, ডিএনসিসি ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ‘৩২ রত্নগর্ভা মা’কে সম্মাননা প্রদান

আপডেট টাইম : ০৭:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪