ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৯২ বছর বয়সে মারা গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে মারা যান তিনি।তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলেও প্রতিবেদনে বলা হচ্ছে। তিনি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছিলেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ মধ্যরাতে মারা গেছেন। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে বিশ্বের মানচিত্রে প্রযুক্তির রাজধানী হিসেবে জায়গা করে দেওয়ার জন্য তাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়।

এনডিটিভি বলছে, বেঙ্গালুরুকে প্রযুক্তির রাজধানীতে পরিণত করার প্রধান কারিগর এস এম কৃষ্ণ ১৯৩২ সালের ১ মে মান্ডিয়া জেলার সোমানহাল্লিতে জন্মগ্রহণ করেন। কংগ্রেসের সাথে দীর্ঘ মেয়াদে কাজ করার পর তিনি তার রাজনৈতিক জীবনের শেষের দিকে বিজেপিতে যোগ দেন।

মূলত বেঙ্গালুরুকে টেক ক্যাপিটাল বা প্রযুক্তির রাজধানী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এস এম কৃষ্ণের।

এদিকে এস এম কৃষ্ণের মৃত্যুর কথা শুনে শোক প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি জানিয়েছেন, কংগ্রেস দলে যোগ দেওয়ার শুরুর দিকে তাকে অনেক সাহায্য করেছিলেন এস এম কৃষ্ণ। তিনি লিখেছেন, “কর্নাটক চিরকাল তার কাছে ঋণী থাকবে।”

শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। তিনি এস এম কৃষ্ণকে একজন সত্যিকারের নেতা হিসেবেও বর্ণনা করেছেন।

সংবাদমাধ্যম বলছে, ১৯৬২ সালে রাজনীতিতে পা রাখেন এস এম কৃষ্ণ। কংগ্রেস প্রার্থী কে ভি শঙ্কর গৌড়াকে হারিয়ে সেবার কর্নাটকের বিধায়ক হন তিনি। ১৯৬৮ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হিসেবে পা রাখেন লোকসভায়।

১৯৭১ সালে কংগ্রেসে যোগ দেন তিনি। এরপর ১৯৭২ সালে আবারও ফিরে যান কর্নাটকের রাজ্য রাজনীতিতে। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মহারাষ্ট্রের গভর্নর ছিলেন তিনি। এরপর ২০০৯ সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হন এস এম কৃষ্ণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৯২ বছর বয়সে মারা গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ

আপডেট টাইম : ০২:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪