ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

নাসিরুদ্দিন শাহ গণপিটুনিতে নিহতদের পরিবারের পাশে থাকবে

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: গণপিটুনি আতঙ্কে সারাদেশের মানুষ আতঙ্কিত। দেশে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। সম্প্রতি ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এদিকে সম্প্রতি পাশের দেশ ভারতের ঝাড়খণ্ড রাজ্যেও ডাইনি অপবাদে চার বৃদ্ধাকে গণপিটুনি দিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধা সুনা ওরাওঁ, পাগনি দেবি, চাপা ভগত ও পিরি দেবি। তাদের সবার বয়স ষাটের ওপর এবং তারা একই গ্রামে পাশাপাশি থাকতেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে।

গণপিটুনিতে হত্যার ঘটনা নিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন তিনি।

মুম্বইতে ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নাসিরুদ্দিন। সেখানে দেশ জুড়ে ঘটে চলা বিদ্বেষমূলক ঘটনা নিয়ে বলার সময় গণপিটুনিতে হত্যার ভয়াবহতার বিষয়ে মুখ খোলেন তিনি।

নাসিরুদ্দিন শাহ বলেন, ‘মৃতদের পরিবারের পাশে থাকতে পেরে আমি গর্বিত। তাদের সাহসকে সম্মান জানাই। জীবনে অনেক কিছু সহ্য করেছেন তারা। তার দুই শতাংশও আমাদের সহ্য করতে হয়নি।’

এর আগে উত্তরপ্রদেশে গণসংঘর্ষ নিয়ে মুখ খোলায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাসিরুদ্দিনকে। তিনি মন্তব্য করেছিলেন, একজন পুলিশের মৃত্যু হলে ততটা গুরুত্ব দেওয়া হয় না যতটা একটি গরুর মৃত্যু হলে দেওয়া হয়। তার এই মন্তব্য ঘিরে উঠেছিল নিন্দার ঝড়।

১৯৯৮ সালে সরফরোশ’ ছবিতে তার চরিত্রকে নিয়েও অনেকে কটাক্ষ করেছিলেন। ওই ছবিতে একজন পাকিস্তানি গায়কের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন। বিতর্কের জেরে তাকে পাকিস্তানে চলে যাওয়ার উপদেশও দিয়েছিলেন অনেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

নাসিরুদ্দিন শাহ গণপিটুনিতে নিহতদের পরিবারের পাশে থাকবে

আপডেট টাইম : ০৩:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯