ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ-মালদ্বীপ-অস্ট্রেলিয়ার ত্রিপক্ষীয় উদ্যোগ অন্বেষণ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ডেভিড জেসআপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মালের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে উভয় হাইকমিশনার মালদ্বীপের জনগণ এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং মালদ্বীপের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য ত্রিপক্ষীয় উদ্যোগ অন্বেষণের উপায় নিয়ে আলোচনা করেন। তারা টেকসই উন্নয়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা, মানবসম্পদ উন্নয়ন এবং সামুদ্রিক সহযোগিতার মতো অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে মতবিনিময় করেন।

উভয় পক্ষই আঞ্চলিক সহযোগিতা এবং সমৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। দুই হাইকমিশনার অভিমত ব্যক্ত করেন যে, অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যৌথ সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা মালদ্বীপ, বৃহত্তর ভারত মহাসাগর অঞ্চল এবং বিশ্ব সম্প্রদায়ের অগ্রগতিতে অবদান রাখতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

বাংলাদেশ-মালদ্বীপ-অস্ট্রেলিয়ার ত্রিপক্ষীয় উদ্যোগ অন্বেষণ নিয়ে আলোচনা

আপডেট টাইম : ১০:৩৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫