ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি শার্শায় পু/লিশের অভিযানে ২০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিচার শুরু হয়েছে। পলাতাক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারিন পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

হানিফ ছাড়াও মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

৫ অক্টোবর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়, যার মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য দেওয়া, ষড়যন্ত্র করা এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করা। ৬ অক্টোবর ট্রাইব্যুনাল-২ এই অভিযোগগুলো আমলে নেয় এবং হাজিরার নির্দেশ জারি করে। তবে ১৪ অক্টোবর হানিফসহ চারজন হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়। পরে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট টাইম : ০১:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫