ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়িতে ঈদের আনন্দকে সামনে রেখে তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামের জনপদ সারা বছরই নানা উৎসব-আনন্দে মুখরিত হয়ে থাকে। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বিঝু, বৈসাবি ও সাংগ্রাইয়ের পাশাপাশি ঈদের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে তারুণ্যের আলো যুব সমবায় সমিতির লিঃ।

পাহাড়ের অন্যান্য উৎসবের মতো ঈদুল ফিতরের আনন্দকে সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবতা ও সমাজকল্যাণমূলক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯ মার্চ ২০২৬ তারুণ্যের আলো যুব সমবায় সমিতির লিঃ পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের বাড়িতে শুভেচ্ছা উপহার পৌছে দেওয়া হয়েছে। উপহার হিসেবে এসব পরিবারকে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এই উদ্যোগের ফলে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটে উঠেছে এবং সেখানে বিরাজ করছে আনন্দ উৎসবের আমেজ।

তারুণ্যের আলো যুব সমবায় সমিতির লি: এর পক্ষ থেকে সভাপতি মো.গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জানান, পাহাড়ের অসহায় মানুষের সুখে-দুঃখে আমরা পাশে থাকতে চাই। ঈদ আনন্দ ভাগাভাগি করে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে ঈদের আনন্দকে সামনে রেখে তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০২:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬