শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা নওগাঁর পত্নীতলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

জেলার ২ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের  মাঝে ঈদ উপহার বিতরণ করা  হয়েছে।

গতকাল  বৃহস্পতিবার বিকেলে শহরের  রামদোও বাজলা  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে   অধ্যক্ষ শামসুল হক   ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত অধ্যক্ষ শামছুল হকের ছেলে  ও জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান পরিবারগুলোর সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এসব সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, আটা,  চিনি, সেমাই, তেল  ও গুড়া দুধ।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি  কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান,  জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম,  সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের  সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সোহেল, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এ্যাড. এটিএম মিজানুর রহমান, জেলা শ্রমিক দলের সহ সভাপতি নাজমুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বম্বু ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com