সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সীমান্তে চোরাচালান রোধে তৎপর ১৫ বিজিবি, ভারতীয় শাড়ি জব্দ

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে।

আজ সোমবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায় চোরাকারবারিরা সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির বড় চালান পাচারের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রামখানা বিওপি এবং অনন্তপুর বিওপির টহলদল কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে লক্ষ্য করে ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৬৭টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের কাপড় জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মোট মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com