ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে

পিরোজপুরে শিশু-কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধ সময়ের স্মৃতি চারণ ও আলোচনা সভা।
জাকির হোসেন ঃ
পিরোজপুর জাতি গঠনে নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও পিরোজপুর সদরের উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য বক্তারা।
সোমবার (৩০ মার্চ) পিরোজপুরে ‘২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এই আহ্বান জানান। সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুলে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ বলেন, “দেশভাগের পর থেকে পশ্চিম পাকিস্তান আমাদের ওপর চরম বৈষম্য চাপিয়ে দিয়েছিল। আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো এবং সরকারি দপ্তরে বাঙালিদের যে পদায়ন আমরা দেখছি, তা স্বাধীন দেশ না হলে কল্পনা করা যেত না।তাই আজকের শিশু কিশোর ও তরুণ সমাজকে দেশ গড়ে তোলার প্রত্যয়ে পর্যাপ্ত পড়াশোনা করে আত্মশক্তিতে বলীয়ান হতে হবে।” তিনি আরও বলেন, আজকের এই উন্নয়ন বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের ফসল।
সভার মূল বক্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মে মাসের শুরুতে পাক বাহিনী জাহাজযোগে পিরোজপুরের হুলারহাটে এসে পৌঁছায়। তিনি বীরাঙ্গনা ভাগীরথীকে মোটরসাইকেলের পেছনে বেঁধে সারা শহর টেনেহিঁচড়ে নৃশংসভাবে হত্যার লোমহর্ষক চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। বাতেন বর্তমান সময়ের ‘কিশোর গ্যাং’ ও মাদকের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “কিশোর গ্যাং মানেই ধ্বংস। এটি পরিবার, শিক্ষা, সম্পদ ও দেশ সবকিছু ধ্বংস করে দেয়।”
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরী বলেন, “ইতিহাস নিজে থেকে বানানো যায় না, এটি ধারণ করতে হয়। যারা মুক্তিযুদ্ধ দেখেননি, তাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই সঠিক ইতিহাস জেনে নিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, সঠিক তথ্য ও জ্ঞান থাকলে কোনো অপশক্তির কাছে মাথা নত করতে হয় না।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী। সহকারী তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম খান। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে

আপডেট টাইম : ০৭:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬