ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড

জেলার মঠবাড়ীয়া উপজেলায় এক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত ২০৭৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় শামীম হাসান খান নামের ওই ব্যবসায়ীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে অনিয়ম প্রতিরোধে পিরোজপুর জেলা প্রশাসনের কঠোর নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন স্থানীয় সেনা ক্যাম্প সদস্যদের সহযোগিতায় পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় শামীম হাসান খানের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘আমিরুল অয়েল সাপ্লাইয়ার্স ’-এর স্বত্বাধিকারী শামীম হাসান খান তার দোকানে তেলের সংকট দেখালেও নিজ বাসভবনের নিচে গোপনে বিপুল পরিমাণ জ্বালানি মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে যৌথ বাহিনী ওই বাসভবনে অভিযান চালায়।

এ সময় শামীম হাসানের গোডাউন থেকে ১৬৮৩ লিটার ডিজেল, ১২০ লিটার পেট্রোল, ২৬৩ লিটার কেরোসিন এবং ১০ লিটার অকটেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জ্বালানি তেলের বাজার মূল্য ২ লাখ ৫ হাজার ২৬৫ টাকা।

জব্দকৃত ২০৭৬ লিটার জ্বালানি তেল সরকারি মূল্যে বিক্রয়লব্ধ অর্থ আগামীকাল ব্যাংকিং সময়ে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার শর্তে মঠবাড়ীয়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশনের প্রোপাইটারের জিম্মায় দেওয়া হয়েছে।

আসামিকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানোর জন্য মঠবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে দায়িত্ব দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট টাইম : ০১:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬