ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধকল্পে নেত্রকোণায় মতবিনিময়

জেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল।

এছাড়া সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের জিপি এডভোকেট মাহফুজুল হক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে যেকোনো তথ্য শেয়ার বা প্রচার করার আগে তার সত্যতা যাচাই করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় এবং যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধকল্পে নেত্রকোণায় মতবিনিময়

আপডেট টাইম : ০২:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬