ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আবু তালেবের গণসংযোগে ধনপুরজুড়ে ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনাব মুহাম্মদ আবু তালেব (বি.এ. অনার্স)-এর গণসংযোগ ও মতবিনিময় সভায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও সামাজিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগে জনমনে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

ছাতারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলাম মাস্টার-এর তৃতীয় সন্তান ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আবু তালেব বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে তিনি ধনপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি মানুষের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে মানবিক ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর অগ্রাধিকার।

এছাড়া তিনি যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও উন্নত ধনপুর ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, শিক্ষিত, সৎ, বিনয়ী ও জনমুখী নেতৃত্ব হিসেবে মুহাম্মদ আবু তালেবকে চেয়ারম্যান পদে দেখতে তারা আগ্রহী। তাদের বিশ্বাস, সঠিক নেতৃত্বের মাধ্যমে ধনপুর ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে।

সবশেষে মুহাম্মদ আবু তালেব ধনপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ, নিরাপদ ও জনবান্ধব ধনপুর ইউনিয়ন গড়ে তুলি। জনগণের সেবাই হবে আমার একমাত্র অঙ্গীকার।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আবু তালেবের গণসংযোগে ধনপুরজুড়ে ব্যাপক সাড়া

আপডেট টাইম : ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬