ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই : ব্যবসায়ী প্রতিনিধি দল নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন ভোলা-ঢাকা রুটে ফেরি সার্ভিস, পণ্য পরিবহনে নতুন যুগের সূচনা বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : প্রতিমন্ত্রী মীর হেলাল ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের

বাংলাদেশ ট্রাভেল মার্ট শুরু ৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: দেশের পর্যটন বাণিজ্যকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’। তিন দিনব্যাপী এই আয়োজন করছে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ আয়োজনে দেশি-বিদেশি পর্যটন খাতের প্রায় ১০০ প্রদর্শক, ৬০ ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।

তিনি বলেন, আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের।

বোটোয়া সম্পাদক বলেন, দেশের পর্যটন বাণিজ্যকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা, দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো এ ট্রাভেল মার্ট আয়োজন করা হচ্ছে। এখানে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, পর্যটন সংস্থা এবং অন্যান্য ট্রাভেল সার্ভিস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে প্রি-সিডিউলড বি-টু-বি বায়ার-সেলার মিটিং। এতে অংশগ্রহণকারী বায়ার ও সেলাররা অনলাইন পিএসএ (প্রি-সিডিউলড অ্যাপয়েন্টমেন্ট) সিস্টেম ব্যবহার করে আগে থেকেই পছন্দের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করতে পারবেন। এর মাধ্যমে শুধু পরিচিতি বা সৌজন্য সাক্ষাৎ নয়, নির্দিষ্ট ব্যবসায়িক লক্ষ্য নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি আলোচনা, নতুন চুক্তির সম্ভাবনা, প্যাকেজ ও পণ্য বিনিময়, নতুন গন্তব্য নিয়ে কাজ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে জানান শরিফুল ইসলাম শরিফ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬-এ বি-টু-বি (বিজনেস টু বিজনেস) এবং বি-টু-সি (বিজনেস টু কনজ্যুমার) কার্যক্রম পৃথকভাবে পরিচালিত হবে। বি-টু-বি অংশে ট্রাভেল ট্রেড পেশাজীবীরা দেশি-বিদেশি বায়ার ও সেলারের সঙ্গে ব্যবসায়িক বৈঠক, নেটওয়ার্কিং এবং নতুন অংশীদারত্ব তৈরির সুযোগ পাবেন। অন্যদিকে বি-টু-সি অংশে সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা, বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের তথ্য এবং বিশেষ ট্রাভেল অফার সম্পর্কে সরাসরি জানতে পারবেন।

বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্টকে আমরা শুধু একটি প্রদর্শনী হিসেবে দেখছি না। এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বাজারের সরাসরি সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম।

তিনি বলেন, দেশি-বিদেশি বায়ার, সেলার ও পর্যটন সেবাদাতাদের একই জায়গায় এনে বাস্তব ব্যবসায়িক সুযোগ তৈরিই আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়লে দেশের পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বাজার, বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

আয়োজকরা জানিয়েছেন, এই ট্রাভেল মার্টে আসার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করলে ফ্রি-তে দর্শনার্থীরা আসতে পারবেন। সরাসরি আসার ক্ষেত্রে ৫০ টাকা ফ্রি প্রদান করতে হবে জনপ্রতি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসীন ইকবাল, ট্রাভেল এজেন্সি ‘ট্যুরিজম উইন্ডো’র স্বত্বাধিকারী ও সিইও শাহাদাৎ রশিদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

বাংলাদেশ ট্রাভেল মার্ট শুরু ৩ সেপ্টেম্বর

আপডেট টাইম : ০৪:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬