ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১ মিষ্টি আপেল চিনে কিনবেন যেভাবে রাজনৈতিক সমালোচনায় শালীন ভাষা ব্যবহারের আহ্বান রিজভীর সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায় অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল লাকসামে ২,৫০০ ভোটারের সুবিধা উপেক্ষা করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ: জুলকারনাইন মাদ্রাসায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি ‎পিরোজপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশে চীনের সঙ্গে আরও বিস্তৃত সহযোগিতা চায় বাংলাদেশ : মইন খান দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষি গ্র্যাজুয়েটদের ভূমিকা রয়েছে: বাকৃবি উপাচার্য

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’ এ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে এ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এসএম ওবায়দুল হক নাসির।
এ সময় প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, আমরা সবাই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবো। আমাদের চারপাশ পরিষ্কার রাখবো এবং ডেঙ্গুমুক্ত দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করবো।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নাসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট টাইম : ০৬:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬