ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর রেঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গঠন হচ্ছে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিমানবন্দরে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানালেন ট্রাম্প এক পা হারানো নার্গিসের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা ঠাকুরগাঁও উপনির্বাচন : নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির শিক্ষাখাতে জিপিই-এর অনুদান বাড়াতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আহ্বান টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ই-পিএমআইএস ব্যবহারে সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ অব্যাহত নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মা/ম/লার প্রধান আ/সা/মী সহ গ্ৰে/ফতার ২ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’ এ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে এ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এসএম ওবায়দুল হক নাসির।
এ সময় প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, আমরা সবাই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবো। আমাদের চারপাশ পরিষ্কার রাখবো এবং ডেঙ্গুমুক্ত দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করবো।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নাসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুর রেঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গঠন হচ্ছে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট টাইম : ০৬:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬