ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১ মিষ্টি আপেল চিনে কিনবেন যেভাবে রাজনৈতিক সমালোচনায় শালীন ভাষা ব্যবহারের আহ্বান রিজভীর সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায় অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল লাকসামে ২,৫০০ ভোটারের সুবিধা উপেক্ষা করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ: জুলকারনাইন মাদ্রাসায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি ‎পিরোজপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশে চীনের সঙ্গে আরও বিস্তৃত সহযোগিতা চায় বাংলাদেশ : মইন খান দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষি গ্র্যাজুয়েটদের ভূমিকা রয়েছে: বাকৃবি উপাচার্য

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

নিজস্ব প্রতিবেদক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন রোগী ভর্তি হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৭ জন, রাজশাহীতে ২৮, সিলেটে ১৫৬, চট্টগ্রামে ২৮২, বরিশালে ১৩০, ময়মনসিংহে ৭২, খুলনায় ১০৩ এবং রংপুরে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৫১ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

আপডেট টাইম : ০৯:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬