শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

আফ্রিকায় করোনা পরীক্ষার প্রস্তাবে নিন্দা

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ২৫৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র কাছে করোনাভাইরাসের চিকিৎসায় টিকার পরীক্ষা আফ্রিকার মানুষদের উপর করার প্রস্তাব করেছেন।

তাদের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ওই সংস্থার মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়েসাস।

তিনি ফ্রান্সের এই প্রস্তাবকে ‘উপনিবেশিক মানসিকতার’ প্রতিফলন বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি জেনিভায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আফ্রিকার মানুষ কালো বলেই তাদের ‘গিনিপিগ’-এর মতো ব্যবহার করা হবে, এটা কোনও কাজের কথা নয়। সত্যিকার অর্থে আমি খুব মর্মাহত হয়েছি। এটা এমন একটা সময় যখন আমাদের সংহতি দরকার তখন এই ধরনের বর্ণবিদ্বেষী বক্তব্য প্রকৃত অর্থে সমস্যার সমাধানে সহায়তা করবে না।’

প্যারিসের কোচিন হাসপাতালের আইসিইউ সেবার প্রধান ডা. জ্যঁ-পল মিরা এবং ফ্যান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চের পরিচালক ক্যামিলে লোচ এ প্রস্তাব দেন।

গত বুধবার এক টেলিভিশন আলোচনায় এই দুই চিকিৎসক কোভিড-১৯ এর চিকিৎসায় বিসিজি টিকা কার্যকর হতে পারে কি না তা নিয়ে কথা বলেন।

আলোচনার সময় ডা. মিরা বলেন, এই পরীক্ষার জন্য ‘আফ্রিকা আদর্শ জায়গা হতে পারে।’

তখন তার কথায় সায় দিয়ে লোচ বলেন, ‘তুমি ঠিক বলেছ।’

তাদের এই কথাবার্তা টেলিভিশনে প্রচারিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন এই দুই ফরাসি চিকিৎসক। অবশেষে এ নিয়ে মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com