বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

বরিশালে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ৩৫৭ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩১১ বার পঠিত

আবুল হাসানাত রানা,বরিশাল: বরিশাল বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টাইনে  থাকাদের মধ্যে এই পর্যন্ত মোট ৩ হাজার ৬১৯ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র ১৪৮ জনকে। পাশাপাশি নতুন করে ২৪ ঘণ্টায় বরিশাল নগর ছাড়া বিভাগের ৬ জেলায় ৩৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৭ হাজার ৬১৮ জনকে কোয়ারেন্টাইনে  পাঠানো হয়।

এরমধ্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো ৭ হাজার ১৪৫ জনের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৬১৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টাইনে  থাকা ৪৭৩ জনের মধ্যে এ পর্যন্ত ৯৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ৩৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে  পাঠানো হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় বিভগের ৬ জেলায় ১৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে  থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৪০ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে  রাখা হয়েছে, তবে ছাড়পত্র দেওয়া হয়নি কাউকে।

এছাড়া বিভাগে এ পর্যন্ত ১১৬ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেওয়ার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, এরমধ্যে ৪৩ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, এ পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত রোগীদের মধ্যে ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুর্মিটোলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এছাড়া বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত বরিশালে ২৪, পটুয়াখালীতে ২, পিরোজপুরে ৫, বরগুনায় ১২ ও ঝালকাঠিতে ৫ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে ভোলা জেলায় কারো আক্রান্ত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি।

তিনি জানান, পর্যন্ত বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার দুমকি ও বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে চারজন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে।

এদিকে বিভাগের মধ্যে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর জেলা পুরোপুরি, ঝালকাঠি জেলার সদর উপজেলা এবং ভোলার সদর, তজুমদ্দিন ও লালমোহন কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com