বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

করোনায় আক্রান্ত ১১৯০ পুলিশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩১১ বার পঠিত

ক্রমশই বাড়ছে করোনাভাইরাসে পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যা। বুধবার পর্যন্ত পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯০ জনে। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন পুলিশ সদস্য।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৬ মে পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১৯০ জন পুলিশ। এর মধ্যে ডিএমপিতেই (ডিএমপি) ৫৭৬ জন। করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২৬০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ পর্যন্ত ৮৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন ৬ পুলিশ সদস্য।
সর্বশেষ বুধবার জীবন দিয়েছেন ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) দক্ষিণ বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় (৪৮)।

এ অবস্থায় ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) নিয়ে মাঠে নামছে পুলিশ। প্রতিটি থানার গেটে জীবাণুনাশ টানেল স্থাপন করছে ডিএমপি। সদস্যদের নিরাপত্তায় পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক, বিশেষ চশমা, ফেস শিল্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের এসব সামগ্রী পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, পুলিশের লোগো সংবলিত পিপিই মঙ্গলবার থেকে আমরা পেয়েছি। সব পর্যায়ের সদস্যদের নিরাপত্তায় তা দেয়া হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পুষ্টিকর খাবার ও ফলমূল পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার ডিএমপি কমিশনার করোনা আক্রান্তদের বাসায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও আইসোলেশনে থাকা পুলিশ সদস্যদের কাছে এই উপহার পাঠিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কলা, মাল্টা, লেবু, পেয়ারা, তরমুজ ও আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলমূল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com