রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই কিউবার সঙ্গে সংলাপের আহ্বান মেক্সিকো, স্পেন ও ব্রাজিলের মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেছাল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তুরাগে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার ২ আসামী গ্রেফতার দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স উদঘাটন করেছে বাংলাদেশ

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স উদঘাটন করেছে বাংলাদেশ। ফলে ভাইরাসটির গতি-প্রকৃতি নির্ণয় করতে পারবেন গবেষকরা। এ ভাইরাস মোকাবিলায় কোন ধরনের ওষুধ বা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে তাও জানা যাবে।

মঙ্গলবার (১২ মে) চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। তারাই সর্বপ্রথম এ জিনোম সিকোয়েন্স উদঘাটন করেছে।

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা জানিয়েছেন, জিনোম সিকোয়েন্স ভাইরাসটির গতি-প্রকৃতি ও ধরন সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা দেবে। এর ফলে আমরা জানতে পারব, আমাদের এখানে ভাইরাসটি মোকাবিলায় কোন ধরনের ভ্যাকসিন বা ওষুধ প্রয়োগ করতে হবে।

এর আগে, করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের গুরুত্ব সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান বলেছেন, ‘এখন পর্যন্ত মোটাদাগে নভেল করোনাভাইরাসের তিনটি ধরনের কথা জানা গেছে। বাংলাদেশে কোন ধরনটি প্রভাব বিস্তার করছে বা মিউটেশনের মাধ্যমে নতুন কোনো ধরন সৃষ্টি হয়েছে কি না, সেটি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা কাজ করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিরিয়ারিং অ্যান্ড বায়োটেকনলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব বলেন, ‘একটি ভাইরাস কতটুকু শক্তিশালী, তার সংক্রমণ ক্ষমতা কতটুকু, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি, ভাইরাসটি কোনো ভৌগলিক পরিবেশে নতুন কোনো বৈশিষ্ট্য অর্জন করেছে কি না, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে এর মাধ্যমে।’

উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। দেশে এ পর্যন্ত ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২৫০ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৬২ হাজার ৬৪৬ জন। মারা গেছেন ২ লাখ ৮৯ হাজার ২০৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com