শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

সর্বাধিক মৃত্যু ষাটোর্ধ্ব ব্যক্তিরা, আক্রান্তে এগিয়ে তরুণরা

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। আর কোভিড-১৯ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ৩০ বছরের তরুণরা।

শুক্রবার (০৫ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ, আর ২৯ শতাংশ নারী।

আক্রান্তের হার তুলে ধরে তিনি জানান, ১ থেকে ১০ বছরের মধ্যে আক্রান্তের হার ৩ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৮ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ শতাংশ এবং ষাটোর্ধ্বদের আক্রান্তের হার ৭ শতাংশ।

নাসিমা সুলতানা বলেন, ২১ থেকে ২৮ বছরের তরুণরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। আপনারা সচেতন ও সতর্ক থাকবেন। আপনাদের কারণে পরিবারের অন্য সদস্যরা যেন ঝুঁকির মধ্যে না পড়ে।

এ সময় তরুণদের ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ জানান নাসিমা সুলতানা।

মৃত্যুর হার তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ১ থেকে ১০ বছরের মধ্যে মৃত্যুর হার ০.৮২ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১.৪৯ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ দশমিক ৪ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ দশমিক ৩৯ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ দশমিক ৬২ শতাংশ এবং ষাটোর্ধ্বদের মৃত্যুর হার ৩৮ দশমিক ৯৯ শতাংশ।

ষাটোর্ধ্ব ব্যক্তিরা সবচেয়ে বেশি মারা যাচ্ছেন। এ বয়সের ব্যক্তিদের মধ্যে যাদের অসংক্রামক ব্যাধি রয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ওষুধ সেবনের আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৮২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com