রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত আরএমপির জনবান্ধব পুলিশিংয়ের নতুন দৃষ্টান্ত “ ওসি আবুল কালাম আজাদ” নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে পাটপণ্যের উৎকর্ষতা নিয়ে কর্মশালা শুরু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে ঝালকাঠিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ‎‎ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

ইরানে প্রতি পাঁচ জনে এক জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৪৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে প্রায় প্রতি পাঁচ জনে এক জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের কোভিড-১৯ মোকাবিলা টাস্কফোর্সের সদস্য এহসান মোস্তাফাভি বলেন, ‘গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী ভাইরাসের প্রাদুর্ভাবের পর এ পর্যন্ত প্রায় এক কোটি ৫০ লাখ ইরানি সংক্রমিত হয়েছেন।’

তিনি বলেন, এর মানে হচ্ছে ‘আমাদের কিংবা বিশ্বের প্রত্যাশার চেয়ে ভাইরাস অনেক কম প্রাণঘাতী।’

মোস্তাফাভি জানান, এক কোটি ৫০ লাখ সংখ্যাটি ‘সতর্কতার সঙ্গে দেখতে হবে’ এবং গবেষণার এই ফল ‘কোনোভাবে বিশ্বের অন্যান্য অংশে অন্যরা যা করেছে তার সঙ্গে মিলে গেছে।’

করোনা টাস্কফোর্সের এই কর্মকর্তা জানান, ভাইরাস আক্রান্তদের মধ্যে যারা সুস্থ হয়েছেন তাদের দেহের অ্যান্টিবডি শনাক্তে যে সিরিলোজি পরীক্ষা করা হয়েছে তার ভিত্তিতে এই সংখ্যা পাওয়া গেছে। দেহে অ্যান্টিজেনের উপস্থিতি জানতে যে পলিমারাইজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষা করা হয় তার সঙ্গে এর পার্থক্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com