রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের কাজী মনিরুল 

  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৬৭ বার পঠিত

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু বিজয়ী হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে স্থাপিত নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ঘোষণা দেয়া হয়।

ঢাকা-৫ আসনের ১৮৭টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৪৫ হাজার ৬৪২টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৯২৬ ভোট।

শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)।

উল্লেখ্য, গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল আংশিক) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৭১ হাজার ১২৯ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com