বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

ফিলিস্তিনে বাড়ছে করোনার সংক্রমণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী নাজি নাজ্জাল বুধবার জানিয়েছেন দেশের করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। তাতে করে করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনে সংক্রমণ বাড়ছে এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের অনেককেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ফিলিস্তিনেও ছড়িয়েছে করোনার ডেল্টা ভেরিয়েন্ট। যেটা দেশটির করোনা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাচ্ছে।

গেল ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় নতুন করে ৮৯৫ জন আক্রান্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৫১ হাজার। আর এ পর্যন্ত সেখানে মারা গেছে ৩ হাজার ৮৯৩ জন।

তবে, স্বাস্থ্যমন্ত্রী নাজ্জাল এও জানিয়েছেন যে, করোনার চতুর্থ ঢেউ মোকাবিলায় তারা যথাযথ প্রস্তুতি নিয়ে রাখছেন। পাশাপাশি তিনি সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com