বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের উন্নত রকেট সিস্টেম ধ্বংসের দাবি রাশিয়ার

  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২২২ বার পঠিত

রুশ বাহিনীকে কোণঠাসা করতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (দূরপাল্লার রকেট ছুড়তে সক্ষম) ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

শুক্রবার (২২ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে গত এ তথ্য জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়, ৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ইউক্রেনের হাতে থাকা যুক্তরাষ্ট্রে নির্মিত চারটি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণব্যবস্থা (এইচআইএমএআরএস বা হিমার্স নামে পরিচিত) ধ্বংস করা হয়েছে। তবে মস্কোর এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভ জানিয়েছে, এমন দাবি ভুয়া। এর কোনো ভিত্তি নেই।

গত জুনে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির হিমার্স সরবরাহে সম্মত হয় যুক্তরাষ্ট্র। বলা হয়, এ রকেট উৎক্ষেপণব্যবস্থা ব্যবহার করে বড় দূরত্বে রকেট ছোড়া যাবে। ৭০ কোটি ডলার মূল্যের নতুন অস্ত্রসহায়তা প্যাকেজের আওতায় কিয়েভকে এ রকেট উৎক্ষেপণব্যবস্থা সরবরাহ করে ওয়াশিংটন। এ ব্যবস্থা ৮০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে শর্ত দেওয়া হয়, রাশিয়ার ভেতরে হামলা চালাতে এটা ব্যবহার করবে না ইউক্রেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটির অভিযোগ, ডনবাসে রুশ ভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের স্বাধীনতা দরকার। পাঁচ মাস পর রাশিয়া পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করতে পেরেছে। কিন্তু কিয়েভ দখল করতে না পারার পর এখন মস্কোর দাবি, তাদের পরিকল্পনা ডনবাস নিয়ন্ত্রণে নেয়া।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com