বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

বাংলাদেশসহ ৫ দেশের জন্য ওমরাহ পালনে নতুন নিয়ম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ ৫ দেশের মানুষের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে সৌদি সরকার।
এখন থেকে ওমরাহ ভিসার জন্য আগ্রহীদের আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন করতে হবে। হাজিদের ভ্রমণের ক্ষেত্রে দুর্ভোগ দূর করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, নতুন এই নিয়মে অনলাইনে ওমরাহ ভিসা নিবন্ধনের ক্ষেত্রে আঙুলের ছাপ যুক্ত করতে হবে। যুক্তরাজ্য, কুয়েত, তিউনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন এই নিয়ম মেনে চলতে হবে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, ওমরাহ পালন করতে আসা যাত্রীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সৌদি আরবের যেসব বন্দর দিয়ে হাজিগণ আসবেন সেসব বন্দরে হজ যাত্রীদের দুর্ভোগ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

আগ্রহীরা ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ওমরাহ ভিসার জন্য আঙুলের ছাপ দিতে পারবেন। এ জন্য সৌদি ভিসা বায়ো নামের অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিতে হবে। এরপর পরিচয় যাচাইয়ের জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিয়ে আবেদনকারীকে অবশ্যই সামনের ক্যামেরা থেকে একটি পূর্ণ মুখের ছবি তুলতে হবে। যাতে এটি পাসপোর্টে থাকা ব্যক্তিগত ছবির সঙ্গে মেলে। সর্বশেষে ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ ইলেকট্রনিকভাবে স্ক্যান করে নিলেই নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com