বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা  আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষ্যে যৌথবাহিনীর টহল অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন জাতীয় নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

সাড়ে ৬ বছর রিলেশনের পর ইভানা বললেন, ‘লাভ নেই’

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পঠিত

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানার শর্ট ফিল্ম ‘দুঃখিত’ ও নাটক ‘লাভবাজ’। দুটি কাজেই দর্শক প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি নিজের জীবনের প্রেম-ভালোবাসা নিয়ে মুখ খুলেছেন তিনি।

ব্যক্তিজীবনে সম্পর্কের প্রশ্নে ইভানা জানালেন তার মনের মানুষ আছে। তবে সেটা মনে মনেই।

অভিনেত্রী জানান, সাড়ে ৬ বছর রিলেশনে ছিলেন তিনি। ব্রেকআপের পর নতুন কোনো সম্পর্কে জড়াননি। তবে বর্তমানে একজনকে মনে মনে পছন্দ করেন।

পারসা ইভানা বলেন, আমি এখন বাস্তববাদী একজন মানুষ। প্রেম-ভালোবাসা করে দেখেছি, লাভ নেই। কাজটাই আমার মূল ফোকাসের জায়গা। এক সময় টানা সাড়ে ৬ বছরের রিলেশনে ছিলাম। পরে ব্রেকআপ হয়েছে। এখন কোনো চাপ নেই, শুধু কাজ নিয়েই ভাবতে চাই। যদিও মনে মনে একটি সম্পর্কে আছি, তবে সেটা বলতে চাই না। যার সঙ্গে সম্পর্ক সেও জানে কিনা জানি না।

‘দুঃখিত’ শর্ট ফিল্মে পারসা ইভানার বিপরীতে ছিলেন জিয়াউল হক পলাশ। ‘লাভবাজ’-এ ইভানা ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাফা কবির, সাইদুর রহমান পাভেল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান, শাশ্বত দত্ত, আরফান মৃধা শিবলু। ‘দুঃখিত’ ও ‘লাভবাজ’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন অভিনেত্রী পারসা ইভানা। এরপর কাজ করেছেন আরও বেশ কিছু নাটকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com