বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা  আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষ্যে যৌথবাহিনীর টহল অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন জাতীয় নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

কেএনএফের আরো দুই সদস্য অস্ত্রসহ আটক

  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১১১ বার পঠিত

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরো দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ায় অভিযান চালিয়ে কেএনএফের ওই দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ৭টি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়েছে।

এদিন সকালে থানচিতে একটি জিপগাড়িসহ কেএনএফের ৩ সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ভানুনুন নুয়ান বম (২৫), জেমিনিউ বম (২৪), আমে লনচেও বম (২৫)। এ সময় জিপগাড়িটির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সরকারকে (২৮) আটক করা হয়েছে।

এর আগে, রোববার (৭ এপ্রিল) ভোর ৫টায় বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে কেএনএফের স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটে করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একইসঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com