বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাঘায় চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারপিট, যুবক আটক ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো, আনিসুর রহমান আনিস তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা আল-আমীন কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, তারেক রহমান এর দৃষ্টি কামনা পরিবারের তালা সদর খানপুরে ১৪৫ ধারা মামলা চলমান থাকা সত্ত্বেও জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদনসহ ১১ সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন শার্শায় ধানের শীষের পক্ষে গণজোয়ার ব্যাপক গণসংযোগ ও বিশাল জনসভায় মুখর বেনাপোল কুড়িগ্রামে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে সড়ক নির্মাণ কাজ

শার্শায় ধানের শীষের পক্ষে গণজোয়ার ব্যাপক গণসংযোগ ও বিশাল জনসভায় মুখর বেনাপোল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

শার্শা (যশোর) প্রতিনিধি | ২৯ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৮৫/১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন-এর বিজয় নিশ্চিত করতে শার্শা উপজেলায় শুরু হয়েছে ব্যাপক গণজাগরণ।

এরই ধারাবাহিকতায় শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দিনভর গণসংযোগ, পথসভা ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচির চূড়ান্ত পর্ব হিসেবে বিকাল ৪টায় বেনাপোল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষের নেতৃত্বের প্রতীক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

জনসভায় বক্তব্যকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। তিনি বলেন,

“এই নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয়—এটি জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার লড়াই।”

সভায় সভাপতিত্ব করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক এবং সঞ্চালনা করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি মহসিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাবেক সংসদ সদস্য মরহুম আলীকদর সাহেবের জ্যেষ্ঠ পুত্র বাবলু রহমান, আলহাজ্ব শামসুর রহমান, মফিজুর রহমান স্বজন,

শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদ্দামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জনসভায় নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো বেনাপোল ও শার্শা এলাকাজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে উৎসবমুখর পরিবেশ ও বিজয়ের প্রত্যাশা স্পষ্ট হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com