বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক শুক্রবার কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ কাপ্তাইয়ে হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কোর্সের সনদপত্র প্রদান

জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক শুক্রবার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন।

রাশিয়ার ওপর চাপ বাড়ানোর উপায় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী সপ্তাহে নতুন করে ইউক্রেন-রাশিয়া আলোচনা হওয়ার সম্ভাবনার মধ্যে ইউরোপে সমর্থন জোরদারের লক্ষ্যে জেলেনস্কি আগামী কয়েক দিনের মধ্যে স্পেন সফরেও যেতে পারেন।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফরাসি প্রেসিডেন্সি জানায়, বৈঠকে রাশিয়ার ট্যাংকারের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’- কে লক্ষ্য করে নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে নিষেধাজ্ঞা লংঘন করে এটি তেল ও অন্যান্য পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে বলেছেন, আন্তর্জাতিক তেলের দাম কম রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কিছু তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।
তবে এর মধ্যে রাশিয়া অন্তর্ভুক্ত থাকবে কি-না, সে ব্যাপারি তিনি কিছু বলেননি।

এর আগে সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন।

মাখোঁর দপ্তর আরও জানায়, জেলেনস্কি ও মাখোঁ ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও আলোচনা করবেন।

এদিকে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, আগামী সপ্তাহে নতুন ত্রিপক্ষীয় যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

জেলেনস্কির মতে, এ আলোচনা সুইজারল্যান্ড বা তুরস্কে অনুষ্ঠিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com