ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বোরকা ছেড়ে পশ্চিমা পোশাকে সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: রক্ষণশীল সৌদিতে নারীদের বোরকা ছাড়া রাস্তায় নামতে খুব একটা দেখা যায় না। কোনও নারী ভুল করে এমন দুঃসাহস দেখালেও তাকে শাস্তি পেতে হয়। কিন্তু সম্প্রতি সৌদির কঠোর নিয়মকে তোয়াক্কা না করে পশ্চিমা পোশাকে রাস্তায় নামতে দেখা গেল এক নারীকে।

হাই হিলের শব্দে সবার দৃষ্টি পড়ছিল। তার ওপর আবার পশ্চিমা পোশাক পরায় সবার দৃষ্টি ঘুরেফিরে তার দিকেই যাচ্ছিল। যাবেই বা না কেন? সৌদিতে এমন ঘটনাতো রোজ দেখা যায় না।
কমলা রঙের ব্লেজারে অনন্য হয়ে উঠেছিলেন তিনি। খোলা বাদামি চুলে কোনো রকম সংকোচ ছাড়াই হেঁটে বেড়াচ্ছিলেন রিয়াদের একটি মলে। তবে তিনি কোনও সেলিব্রেটি নন। তরুণীর এমন পোশাক সৌদিতে বিপ্লব হিসেবেই দেখা হচ্ছে। পর্দানসীন সৌদি নারীদের মাঝে একেবারেই স্বাধীনভাবে নিজেকে উপস্থাপন করলেন ৩৩ বছর বয়সী মশিল আল জালোদ। সাদা-কালোর বোরকা আর হিজাবের জায়গায় তিনি একেবারে রঙিন, পশ্চিমী পোশাকের ছোঁয়া এনে দিলেন।

জালোদ পেশায় মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা। সম্প্রতি তিনি নারী স্বাধীনতা নিয়ে নিজের মতো করে আন্দোলনে নেমেছেন। হিজাব, বোরকা ছেড়ে শার্ট, ট্রাউজারেই তিনি রিয়াদের রাস্তায় নামছেন, অফিসে যাচ্ছেন।

আপাদমস্তক হিজাব পরিহিতা নারীদের মাঝে তিনি একেবারেই ব্যতিক্রম। তাই রাস্তায় বের হলেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকেন তিনি। অনেকেই আবার ডেকে জিজ্ঞাসা করেন, আপনি কি মডেল? নাকি বিখ্যাত কেউ? নির্মল হাসিতে জালোদ উত্তর দেন, না, আমি সাধারণ সৌদি নারী। কিন্তু আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। কোনও নিষেধাজ্ঞা ছাড়া। আমি কী পরব না পরব, তা কেউ ঠিক করে দিতে পারে না। তবে এভাবে চলার জন্য তাকে একাধিকবার হুমকির মুখেও পড়তে হয়েছে। কিন্তু পিছিয়ে যাননি জালোদ।

তাকে দেখে অনেক সৌদি নারীই এগিয়ে আসছেন পোশাক বিপ্লবে অংশ নিতে। তার মতো হয়ত এতটা আধুনিক পোশাক পরছেন না কেউ। তবে অন্যরকম পোশাকেও বেরুচ্ছেন অনেকেই। সেসব ছবি আবার সাহস করে সামাজিক মাধ্যমে পোস্টও করছেন। শুধু কি তাই? রূপচর্চাতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে সৌদি নারীদের জীবনে। বাড়ির বাইরে বেরিয়ে পার্লারে যাতায়াতও বেড়েছে অনেক।

এতদিনের চাপিয়ে দেওয়া নিয়মের শেকল ভেঙে বেরিয়ে আসতে চাইছে কট্টরপন্থি সৌদি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজেও এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, নারীদের হিজাব, বোরকা আর বাধ্যতামূলক রাখা হবে না। এমন আশ্বাসেই অনেক নারীরাই নিজেদের পাল্টে ফেলছেন। এভাবেই পোশাক বিপ্লবের মধ্যে দিয়ে ধীরে ধীরে নিজেদের জীবনযাত্রা পাল্টে ফেলতে চাইছে সৌদির নারীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বোরকা ছেড়ে পশ্চিমা পোশাকে সৌদি নারী

আপডেট টাইম : ১১:২০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯