ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আগামী ১ নভেম্বর ডেন্টালে ভর্তি পরীক্ষা

বিশেষ প্রতিবেদক: সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক সিমের (প্রিপেইড) মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ দিন ১৬ অক্টোবর।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন অধ্যাপক ডাক্তার আহসান হাবীব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ ও ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি আবেদন করার যোগ্য হবেন। ২০১৬ সালের আগে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। সব দেশি ও বিদেশি শিক্ষাকার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ হতে হবে।

সব উপজাতীয় ও পার্বত্য জেলার ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষার জিপিএ ৩ দশমিক ৫ এর কম হতে পারবে না। সবার জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ হতে হবে।

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বর থাকবে।

পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আগামী ১ নভেম্বর ডেন্টালে ভর্তি পরীক্ষা

আপডেট টাইম : ০১:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯