ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

শেখ আকতার পেলেন মিজাফ অ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক: মিডিয়া জার্নালিস্ট ফোরাম (মিজাফ) অব বাংলাদেশ তারকা অ্যাওয়ার্ড লাভ করেছেন শেখ আকতার। কাব্য সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে শেখ আকতারসহ ৩৫ জনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়; চলচ্চিত্র, নাচ-গান, কবিতাসহ বিভিন্ন শাখায় যাদের বিশেষ অবদান রয়েছে।

ষাটের দশকে কুষ্টিয়ার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেয়া শেখ আকতারের বেড়ে ওঠা সংস্কৃতির হাত ধরেই। কৈশোর-যৌবন পেরিয়েছেন তিনি কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে, কখনও সক্রিয় থেকে, কখনও পরোক্ষভাবে। দীর্ঘ প্রায় দুই যুগ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন তিনি। লেখালেখির বয়স দুই যুগ হলেও পাঠকের হাতে বইয়ের মোড়কে এসেছে বেশ দেরিতে।

এ পর্যন্ত শেখ আকতারের তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে; এর একটি উপন্যাস, দুটি কবিতার। মফস্বল শহরের মধ্যবিত্ত একটি পরিবারের পারিবারিক দ্বন্দ্বকে উপজীব্য করে এগিয়েছে শেখ আকতার রচিত ‘শেষ পর্যন্ত’ উপন্যাসের পটভূমি। অন্যদিকে ‘স্বপ্নে বিভোর যখন’ কাব্যগ্রন্থটিতে জায়গা পেয়েছে ৪৭টি কবিতা; যার বেশিরভাগই মূলত প্রেমনির্ভর। আর সর্বশেষ চলতি বছরের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা ‘ভালোবাসার রঙ’ কাব্যগ্রন্থটি।

অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অভিনেতা প্রবীর মিত্রকে আজীবন সম্মাননা দেয়া হয়। এছাড়া নৃত্য এবং চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অভিনেত্রী অঞ্জনা, সংগীতে ডলি সায়ন্তনী ও এস ডি রুবেল, কবিতায় কুমকুম কবির, কাপ্তান নূরকেও অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন, ব্যবসায়ী ফিরোজুর রহমান ওলিও, কবি আসাদ কামাল, নরসিংদীর মাধবদী পৌরসভা মেয়র মোশাররফ হোসেন মানিক প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ মান্নান বলেন, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা কেউ গান, কেউ নাচ করেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব না করলেও তিনি একজন শিল্পী। তিনি শিল্পের মতোই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

শেখ আকতার পেলেন মিজাফ অ্যাওয়ার্ড

আপডেট টাইম : ১০:১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯