ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ছাড়

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর মাসের সরকারি অংশের বেতন-ভাতা (এমপিও) ছাড় দেয়া হয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের।

মঙ্গলবার (১ অক্টোবর) বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীনস্থ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ভাতার আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১০ অক্টোবর পর্যন্ত স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে বলা হয়েছে।

অন্যদিকে, মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। মঙ্গলবার অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়। শিক্ষক-কর্মচারীরা ৭ অক্টোবর পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন বলে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ছাড়

আপডেট টাইম : ১০:২৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯