ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সমুদ্রতল স্পর্শ করতে ভারত নতুন যান বানাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি চলছে অন্যদিকে সমুদ্রের একেবারে গভীরে পৌঁছাতে বিশেষ যান তৈরি করছে ভারত। সেই যানে মানুষ ডুব দেবে সমুদ্রের একেবারে তলদেশে। দেখবে অতল সমুদ্রের তল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসিয়ান টেকনোলজি (এনআইওটি) এই যান তৈরি করছে। আগামী পাঁচ বছরের মধ্যে এটি তৈরি করা হবে, যাতে খরচ পড়বে ৫০০ কোটি টাকা।

অত্যাধুনিক এই যানে চেপে সমুদ্রের তলায় ৬ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। একটি যানে তিনজন পর্যন্ত যেতে পারবে। সমুদ্রে থাকা মূল্যবান খনিজের সন্ধানও করা যাবে। এই যান তৈরি হলে বিশ্বের মাত্র কয়েকটি দেশের মধ্যে একটি হবে ভারত, যারা যানে চেপে সমুদ্রের তলায় যাওয়ার ক্ষমতা রাখে। বর্তমানে চিন, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স ও জাপানের হাতে এই ক্ষমতা রয়েছে।

এনআইওটির পরিচালক জানান, ভারত সরকারের অনুমোদন পেলেই কাজ শুরু করবেন তারা। তার আগে তাদের ডিজাইন খতিয়ে দেখবেন ইসরো, ডিআরডিও ও আইআইটির গবেষকরা। একটি জাহাজ থেকে পানির তলায় ডুবে যাবে ওই যান। সেখানে ৮ থেকে ১০ ঘণ্টা থাকতে পারবে। একটি রোবোটিক হাত থাকবে যেটি সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন স্যাম্পল নিয়ে আসতে পারবে। কাঁচ থেকে বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে।

বড় আকারের যান তৈরির আগে ৫০০ মিটার গভীরে যাওয়ার জন্য বছর তিনেকের মধ্যেই একটি ক্ষুদ্র আকারের যান তৈরি করা হবে। এই যান টাইটানিয়াম দিয়ে তৈরি হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সমুদ্রতল স্পর্শ করতে ভারত নতুন যান বানাচ্ছে

আপডেট টাইম : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯