ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘স্টুডিও ৪৮’ এর দলীয় শিল্পকর্ম প্রদর্শনী চলছে

সিটিজেন ডেস্ক: বসিলা ব্রিজ সংলগ্ন ‘স্টুডিও ৪৮’ এর নিজস্ব গ্যালারি ও স্টুডিওতে শুরু হয়েছে আট দিনব্যাপী দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘লাভ অ্যান্ড হোপ, হোপ অ্যান্ড লাভ।’

প্রদর্শনীতে নবীন ও প্রবীণ মিলিয়ে ২০ জন শিল্পীর কাজ স্থান পেয়েছে। শিল্পীরা অ্যাক্রেলিক, জলরঙ ও মিশ্র মাধ্যমে কাজগুলো করেছেন। প্রকৃতি ও সমসাময়িক বিষয়, মানবাকৃতি বা মুখাবয়ব এবং লোকশিল্পকে উপজীব্য করে চিত্রিত হয়েছে শিল্পীদের ক্যানভাস। বেশিরভাগ কাজের মধ্যে শিল্পীদের নিজস্ব চিন্তাধারা ও নিরীক্ষার প্রবণতা প্রতিফলিত হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা হচ্ছেন রশিদ আমিন, রাশেদুল হুদা, আলপ্তগীণ তুষার, অনুকূল মজুমদার, ফাহমিদা এনাম কাকলী, রাশেদ সুখন, নাজমুন নাহার কেয়া, ময়েজুদ্দিন লিটন, নারগিস আক্তার লতা, তারেক আমিন, সৌরভ চৌধুরী, মানিক বনিক, মনজুর রশিদ, খালেকুজ্জামান শিমুল, নাঈমূজ্জামাণ ভূঁইয়া, কাব্য কারিম, তাজরিয়ান তাবাসসুম, ফাহিম চৌধুরী, তর্পণ পাল এবং শ্রীকান্ত রয় সুবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন আবুল বারক আলভী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রসমালোচক মঈনুদ্দিন খালেদ। প্রদর্শনীটি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বের ‘স্টুডিও ৪৮’ এর উদ্যোগে আয়োজিত হয়েছিলো দিনব্যাপী আর্ট ক্যাম্প। ক্যাম্পে করা শিল্পকর্মগুলো নিয়েই এই দলীয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

‘স্টুডিও ৪৮’ এর দলীয় শিল্পকর্ম প্রদর্শনী চলছে

আপডেট টাইম : ১২:১৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯